সিভিল এভিয়েশন : কোটি কোটি ঠিকাদারি কাজ পাচ্ছে রাঘব-বোয়ালরা

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ পাচ্ছে রাঘব-বোয়ালরা। সাবেক সচিবের ভাইয়ের নামও শোনা যায়। বর্তমান চেয়ারম্যানের আত্মীয়স্বজনদের কথাও বলে বেড়াচ্ছেন ঠিকাদাররা। এ দিকে ছোট ছোট কাজ দিয়ে ম্যানেজ করছেন প্রধান প্রকৌশলী। মোবারক নামের এক ঠিকাদারকে কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ দিয়ে তাকে পথে বসার হাত থেকে, ব্যাংক লোন থেকে বাচিয়ে দিয়েছেন বলে ঠিকাদাররা বলাবলি করছেন। আজাদ নামের এক ঠিকাদার প্রধান প্রকৌশলীকে কৌশলে ফাদে ফেলে সুবিধা হাতিয়ে নিয়েছেন, এখন নাকি তা ফাস হয়ে গেছে, লিটন নামের ঠিকাদার এ ক্ষেত্রে কম যান না। রাজনৈতিক প্রভাব, কর্তাব্যক্তিদের প্রভাবে কোটি কোটি টাকার পাচ্ছে রাঘব-বোয়ালরাই। এ ক্ষেত্রে বিএনপির আমলের একমন্ত্রীর নামও শোনা যায়। জামায়াত-শিবির, যুদ্ধাপরাধাধির আত্মীয়স্বজনের নামও শোনা যায়।
মামুন নামের এক প্রকৌশলীর সততার কথা, দক্ষতার কথা ঠিকাদাররা বলে বেড়ান। যে কাজের প্রয়োজন তা তিনি চেয়ারম্যান থেকে পাস করিয়ে নিয়ে আসেন।