সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারের দৈন্যদশা যেন কাটছেই না ! খুড়িয়ে খুড়িয়ে চলছে

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের ট্রেনিং সেন্টারের দৈন্যদশা যেন কাটছেই না। সব কিছু অপ্রতুলতার মধ্যদিয়েই কাটছে সিএটিসির, সব দিকে নাই নাই। লাইব্রেরী নাই, রেকর্ড ক্লিপিং রুম নাই, পর্যাপ্ত ক্লাম রুম নাই, লিফট নাই। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা ‘আইকাও’র অডিট আপত্তির সমাধান হচ্ছে ন্ া। আইকাও’র চাহিদা মোতাবেক ফি প্রদান করার পরও শুধুমাত্র রুম স্বল্পতার কারণে তা আলোর মুখ দেখছে না। এখানে যারা বছরের পর বছর কর্মরত আছেন তারাও ঠিকমত অফিসে আসেন না, ছুটি নিয়ে গাভাসিয়ে চলেন। এর মধ্যে একজন সচিবের সহধর্মিনীও রয়েছেন। তার বিরুদ্ধে বেশকিছু মেমো রয়েছে, কিন্ত আমলে নিতে কর্তৃপক্ষের গড়িমসি ভাব কাজ করছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সিভিল এভিয়েশনের ট্রেনিং সেন্টারে সব কিছুই অপ্রতুল, পর্যাপ্ত বা চাহিদা মতো কিছু নেই। এমন কি মুসলমানদের ধর্মীয়- সেই মসজিদেও পয়নিস্কাশনের জন্য ক্লিনার পর্যন্ত নেই। পরিচালকের নিজ উদ্যোগে এ কাজ সম্পন্ন করতে হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। সিএএবির সংশ্লিস্ট কর্তৃপক্ষ এ দিকে নজর দিচ্ছে না। সিভিল এভিয়েশনের ঠিকাদারি বিভাগ সিডি-২ এর নির্বাহী প্রকৌশলকে বর্ধিত বেশ কয়েকটি রুম করে দেয়ার তাগাদা দেয়া হলেও তা কার্যকর হচ্ছে না দীর্ঘদিনেও, লিফটের কাজ মাঝপথে আটকে আছে।
সিএটিসির বিশাল জায়গা দখল করে নিয়েছে সিভিল এভিয়েশনের ম্যানেজার বিল্ডিং। এই ম্যানেজার বিল্ডিং-এর পুরো জায়গা সিএটিসিকে ছেড়ে দিলে সিএএবির সিএটিসি একটি আন্তর্জৃাতিক মানের সিএটিসি হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও কর্মকর্তারা মতামত ব্যক্ত করেন।
এ ব্যাপারে কথা হয় সিএটিসিতে কর্মরত সিনিয়র যোগাযোগ কর্মকর্তা এসএম জয়নুর আবেদীনের সাথে। তিনি এ প্রতিবেদকের সাথে আলাপচারিতায় জানান, সিএটিসি ট্রেনিং সেন্টারের অপ্রতুলতা কাটছে না। পর্যাপ্ত ক্লামরুমের অভাবে প্রশিনার্থীদের ক্লাশ নিতে সমসা দীর্ঘদিনের। তাছাড়া রেকর্ড রুম, ক্লিপিং রুম ইে, লাইব্রেরী নেই। এ জন্য আইকাও’র অডিট আপত্তি থাকলেও তা যেন পূরণ করা যাচ্ছে না। এই অপ্রতুলার মধ্যদিয়েই টিমটিম করে খুড়িয়ে খুড়িয়ে চলছে সিএটিসি।