সিভিল এভিয়েশন : বিভিন্ন পদে নিয়োগ পরিক্ষা শুরু : নিয়োগ বাণিজ্যের গুনজন- মন্ত্রণালয় থেকে সিএএবির সদর দপ্তর

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিতে আজ ১০ সে্েপ্টম্বর থেকে ১৬০০ জনবলের নিয়োগ পরিক্ষা শুরু হচ্ছে। আজকে বিভিন্ন পদে রাজধানির বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগ পরিক্ষায় ১৩ হাজার ৮৭ জন অংশ নিচ্ছে। গত ১৫ মে /২১ এই নিয়োগ পরিক্ষার নিয়োগ বিঙপ্তি প্রকাশ করে সিএএবি কর্তৃপক্ষ। বিভিন্ন পদ বিলুপ্তি, নতুন করে পদ সৃষ্টিসহ পুরনো পদে এই নিয়োগ পরিক্ষা গ্রহণ করা হচ্ছে।
ইতিপূর্বের নিয়োগ প্রক্রিয়ার মতো এবারের এই বৃহৎ এ নিয়োগ প্রক্রিয়াও নিয়োগ বাণিজ্যের গুনজন শোনা যাচ্ছে। ডাক ওঠছে কার কতো, লোক, মন্ত্রণালয় থেকে সিএএবির সদর দপ্তর পর্যন্ত এর ডাল-পালা বিকশিত হচ্ছে। মন্ত্রণালয়ের ২ জন অতিরিক্ত সচিব, এরমধ্যে ১ জন সিএএবিতে কর্মরত , একজন উপসচিবের নিয়ন্ত্রণে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্লাাকবল পদে কর্মরত সিএএবির একজন উপ-পরিচালক নাটেরগুরু হিসেবে কাজ করছেন। কতিপয় গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মিরাও নাকি এই নিয়োগ বাণিজ্যের কথা জানতে পেরেছে, এদের মুখ বন্ধ করার জন্য এদের একেক জনের ১০/২০ করে প্রার্থী নিয়োগ দেয়ার প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে। এরমধ্যে একজন সংবাদকর্মি-ই নাকি চেয়ারম্যানকে বলে-কয়ে ২০ জন প্রার্থী দিচ্ছেন। তবে শর্তারোপ হচ্ছে এদের প্রত্যেকের লিখিত পরিক্ষায় পাস করতে হবে। এরা প্রতিনিয়ত চেয়ারম্যানের দপ্তরে ঘুর ঘুর করে থাকে বলে অনেকে জানান। আবার চেয়ারম্যানের সাথে বিভিন্ন এয়ারপোর্ট সফরে যান। এদেরমধ্যে কোনজন চেয়ারম্যানের খুব কাছে ঘেষলে আরেকজন আবার টিপ্পনি মারেন। এদের মধ্যে কেউ কেউ দোকানদারি সাংবাদিকতা করছেন, কেউ কেউ শাহজালালে রেস্টুরেন্ট চালাচ্ছেন।
তবে সব নিয়োগ প্রক্রিয়ার নাটেরগুরু ডিডি প্রশাসন বলে সিএএবিতে অনেকে বলে বেড়ান। গত নিয়োগ বাণিজ্যের সাথেও তার সম্পৃক্ততার কথা শোনা যায়। ওই সময় মেম্বার এড-এর দায়িত্বে ছিলেন সরকারের অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন। চলবে