সিভিল এভিয়েশন : স্বঘোষিত নেতা ১০০০ হাজার ইউএস ডলার চুরির অভিযুক্ত ফরিদের ফাইল থেকে কাগজপত্র গায়েবের অভিযোগ

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের কর্মচারিদের সংগঠন করার আইন না থাকলেও কর্মচারিদের স্বঘোষিত নেতা, ১০০০ হাজার ইউএস ডলার ও ৫টি সিংগাপুর এয়ার লাইন্সেসের টিকিট চুরির হোতা, বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত, পরে ব্যক্তিগত শুনানিতে তিরস্কার পুরস্কার দেয়া প্রযুক্তি সহকারি ফরিদ উদ্দিনের ব্যক্তিগত ফাইল থেকে গুরত্বপূর্ন কাগজপত্র গায়েব হয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। নতুন করে ফাইল খোলা হয়েছে বলে জানা গেছে। তার ফাইল থেকে মূল্যবান নথি গায়েবের ঘটনায় সিএএবিতে তোলপাড় শুরু হয়েছে। তার ফাইল থেকে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনসহ গুরুত্বপূর্ন কাগজপত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তার মূল ফাইল ও গায়েব হওয়া কাগজপত্র খুজে বের করার জন্য সিএএবির একজন সহকারি পরিচালক নির্দেশ প্রদান করেছেন বলে জানা গেছে। কিন্ত প্রশাসনের একজন কর্তাব্যক্তি তাকে আগলে রেখেছেন বলে তার বিরুদ্ধে নি¤œ পদস্থরা প্রশাসনিক ব্যবস্থা নিতে অনেকটাই অপারগক। ফরিদ উদ্দিনের ৫/৭ জন সহযোগি তাদেও কর্মস্থলে ঠিকমত ডিউটি না করে প্রায় সারাক্ষন সিএএবির সদর দপ্তরে বিভিন্ন তদবির বাণিজ্য করে বেড়াচ্ছেন, এডি/ডিডি পর্যায়ের কর্মকর্তাদের রুমে অবাধে প্রবেশ করে বিভিন্ন ধান্দা-ফিকির করছেন বলেও শোনা যায়। তাকে সিএএবির ক্রয় কমিটিতে রাখা হয়েছে বলে একজন এডি জানান। কর্মচারিদের জুতা ক্রয় এরমধ্যে অন্যতম কেনাকাটা। এই টেন্ডারটিও ফরিদ উদ্দিন বাগিয়ে নেয়ার তদবির করছেন বলে জানা যায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন পণ্য ক্রয়ে ভাউচারে বেশি মূল্য ধরে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন বলেও কর্মচারিরা বলে বেড়ান। ক্রমশ