বিশেষ সংবাদদাতা : হত্যা মামলার আসামি, ৪ হাজার ইউএস ডলার চুরির অভিযোগে জেলখাটা চাকরিচ্যুত ‘বিমানের ট্রাফিক হেলপার’-সেই আতাউরকে (পিতা- মো. আবুল কাশেম , সাং- কাছিমারচর, পোস্ট অফিস-গোয়ালেরচর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর) আবারও বিমানের ‘গ্রাউন্ড সার্ভিস এসিসটেন্ট’ পদে চাকরি দেয়ার পায়তারা করা হচ্ছে। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ করানো করা হয়েছে। ভাইভা পরিক্ষায় উত্তীর্ণ করে তাকে দ্রুত নিয়োগ দেয়ার পায়তারা করা হয়েছে। এতে নাটেরগুরু হিসেবে কাজ করছেন বিমানের একজন পরিচালক ও নিয়োগ শাখার একজন ডিজিএম।
সূত্রে জানা গেছে, এককালের জেলে- যে জলাশয় থেকে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে জীবন-জীবিকা চালাতো- সেই আতাউর রহমানকে একজন সাংসদের সুপারিশে ২০১২ সালে বিমানের ট্রাফিক হেরপার পদে চাকরি দেয়া হয়। এ পদে চাকরি পাবার সুবাধে শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক বনে যায়্, জেলে থেকে হয়ে যায় আতাউর সাহেব। রঙিণ স্বপ্ন দেখতে থাকে।টাকার গরমে সে ধরাকে সরা ঙ্ঞান করতে থাকে। তার নেতৃত্বে এলাকার আফজাল নামের এক কৃষককে হত্যা করা হয়। জামালপুর জেলার ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। আতাউরকে ১০ নং আসামি করে এফআইআর করা হয়। মামলা নম্বর- ০৫, তাং- ১৩-০১-২০১৭। শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার ইউএস ডলার চুরির অভিযোগে আতাউরকে গ্রেফতার করে আইন প্রয়োগকারি সংস্থা। বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের জেল-জরিমানা করে। বিমান কর্তৃপক্ষ আতাউরকে চাকরিচ্যুত করে।
সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দর দিয়ে নারি পাচার, মাদক পাচার, স্বর্ন পাচার করে কোটি কোটি টাকার অবৈধভাবে আয়ের বর্ণনাসহ দুদকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দুদক তা আমলে নিয়ে তদন্ত করছে। আশকোনা হজ¦ ক্যাম্পের উল্টোদিকে মুক্তিযোদ্ধা মার্কেটে আতাউরের একটি মানি এক্সচেন্ঞ অফিস আছে । সেখানে বসে আতাউর শাহজালাল বিমানবন্দরে নানা অনৈতিক কাজ করছে বলেও সূত্র জানায়।
হত্যা মামলার আসামি এই আতাউর কয়েক লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ সিভিল এভিয়েশনে ‘নিরাপত্তা অপারেটর’ পদে চাকরির নিয়োগ প্রক্রিয়ার পরিক্ষায়ও উত্তীর্ণ হয। তাকে ভাউভা পরিক্ষায় ডাকার প্রস্তুতি চলতে থাকে। কিন্ত সিএএবির কর্তৃপক্ষ জানতে পারে যে, নিরাপত্তা অপারেটর পদে চাকরি প্রার্থী আতাউর একটি হত্যা মামলার আসামি। পরে আতাউরকে আর ভাইভা পরিক্ষায় ডাকা হয়নি বলে সিএএবির প্রশাসন সূত্রে জানা গেছে।
জামালপুরের স্থানীয় একটি সাপ্তাহিকে আতাউরকে নিয়ে ‘এয়ারপোর্টের কুলি আতাউর শত কোটি টাকার মালিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
