প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ডিডি মোহন্ত

গত ৩ সেপ্টেম্বর তারিখে একুশে বার্তার অনলাইন সংস্করণে ‘মেম্বার অপসের কক্ষে কুরিয়ার সার্ভিসের ৩০-৩৫ জন ব্যবসায়ীর তোপেরমুখে ডিডি সম্পত্তি সাধন কুমার মোহন্ত, বদলির দাবি, কুরিয়ার সার্ভিসের লোকদের টিকিটে স্বপরিবারে ডিডি মোহন্তর আমেরিকা ভ্রমণবিলাস ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন উপপরিচালক সম্পত্তি সাধন কুমার মোহন্ত। তিনি দাবি করেন কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীদের সাথে মেম্বার অপসের কক্ষে আমার সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর লাউন্ঞ বরাদ্দ দিয়েছে বেবিচক বোর্ড। বোর্ড সিদ্ধান্ত দেবার পর সম্পত্তি বিভাগ থেকে তা নবায়ন করা হয়েছে। কাজেই আওয়ামী দোসর শমী কায়সারের ধানসিড়ি এবং নায়ক মাহফুজের নকসিকাথা নবায়ন করেছে বেবিচক বোর্ড।