ডেস্ক রিপোর্ট: এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সকল প্রকার ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরুপ, যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা,২০২০ এর পরিপন্থি। বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করতঃ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদন যাচাই বাছাই করতঃ কর্তৃপক্ষ চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ণের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
