স্টাফ রিপোর্টার: আওয়ামী দোসর, ফ্যাসিস্ট শেখ হাসিনার জিম্বাবুয়ে সফরসংগী, বিমানের এসিসটেন্ট ম্যানেজার, শ্রমিক লীগ নেতা শাহজাহানের বউ, আওয়ামী এমপি শাহবুব-আরা গিনির ঘনিষ্ঠ , অনিয়ম-দুর্নীতির হোতা, মানব পাচারের মাস্টারমাইন্ড শামীমা পারভীনকে পি-৩৬৫০৫ এসিসটেন্ট ম্যানেজার গ্রাউন্ড সার্ভিসেস পদ থেকে পদোন্নতি দিয়ে কুয়েতে স্টেশন ম্যানেজার পদে ফরেন পোস্টিং দেয়া হয়েছে। এখন থেকে জামাই-বউ দুজনই ফরেন পোস্টিংয়ে দুদেশের স্টেশন ম্যানেজার, অথচ তারা দুজনই আওয়ামী দোসর বলে বিমানে ব্যাপক পরিচিত।
এ ব্যাপারে কলকাঠি নেড়েছেন বিমান এয়ারপোর্ট সার্ভিসেস জিএম, যার চৌদ্দগোষ্ঠি আওয়ামীলীগার বলে তিনি দম্ভোক্তি করেন, যার ভাই গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান– সেই জিএম মনিরুল হক মনির।
শ্রমিকলীগ নেতা মশিকুর রহমানের ফরেন পোস্টিং বাতিল হলেও আওয়ামী দোসর শাহজাহান এখনও ফরেন পোস্টিংয়ে বহাল। এবার আবার নতুন করে তার বউ শামীমাকে ফরেন পোস্টিংয়ে দেয়া হলো। বিমানে জামাই-বউ শাহজাহান- শামীমার অনিয়ম-দুর্নীতি, মানব পাচার কাহিনী বিমানে চাউড় , আওয়ামী দোসর, আওয়ামী এমপি মাহবুব-আরা গিনির ঘনিষ্ঠ হয়েও বিমানে এই দম্পতির রামরাজত্ব থেমে নেই, এই সরকারের আমলেও তারা বহাল, প্রাইজ পোস্টিং- পদোন্নতি দেয়া হচ্ছে।
শাজাহান (পি-৩৬৪৮৯), কুয়েত স্টেশন ম্যানেজার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং শামীমা পারভীন (পি-৩৬৫০৫), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রাউন্ড সার্ভিস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড— উভয়ে ২৫-০২-১৯৯৯ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুনিয়র ট্রাফিক অ্যাসিসট্যান্ট পদে যোগদান করেন।পরবর্তীতে পারস্পরিক পরিচয়ের সূত্রে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে শাজাহান কুয়েতে কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
