বিমান : অবশেষে জিএম মনিরকে এয়ারপোর্ট সার্ভিস থেকে সরিয়ে দেয়া হলো

স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ার লাইনস কর্তৃপক্ষ অবশেষে মহাব্যবস্থাপক (জিএম) এয়ারপোর্ট সার্ভিসেস মনিরুল ইসলামকে পি-৩৫৪৪৬ শাহজালাল এয়ারপোর্ট থেকে সরিয়ে নিয়েছে।
এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ গত ৩০ ডিসেম্বর এক প্রঙাপন জারি করেছে। যার স্মারকনং-৩০.৩৪.০০০০.০৬৮.১৪.০০১.২৫.৩৬১৮ তারিখ-৩০.১২.২০২৫।
প্রকাশিত ওই প্রঙাপনে বিমানের প্রধান প্রকৌশলী ( ইনজিনিয়ারিং প্রডাকশন) মো. আলী নাসের পি-৩৫৭১৬, অধ্যক্ষ বিএটিসিতে বদলি করা হয়েছে।
মিজ শাহনুর আহমেদ পি-৩৬৩৪৮, অধ্যক্ষ বিএটিসিকে মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিসেস হিসেবে বদলি করা হয়েছে।
এয়ারপোর্ট সার্ভিসেেেস কর্মরত মহাব্যবস্থাপক জিএম মনিরুল ইসলামকে আইন বিষয়ক হিসেবে বদলি করা হয়েছে। জিএম মনিরুল আওয়ামী দোসর বলে বিমানে ব্যাপক চাউড় হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রব্বানিকে নিয়ে তৎকালিন বিমানের এমডির দপ্তরে প্রমোশন তদবিরের জন্য ছুটে আসেন। এমডি থোরাইকেয়ার করলে এমডিকে জামায়াতের লোক বলে ফেইজবুকে পোস্ট করেন বলে জানা যায়। এরপর বহু চড়াই-উৎরাই পেরিয়ে তাকে ডিজিএম থেকে জিএম পদে পদোন্নতি দিয়ে এয়ারপোর্ট সার্ভিসে-এর দায়িত্ব দেয়া হয়। শাহজালাল বিমানবন্দরে তার কর্মকান্ডের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার কর্মকান্ড খতিয়ে দেখেন।
তিনি নিজেকে চৌদ্দগোষ্ঠি আওয়ামীলীগার বলে দাবি করেন। তার ভাই রাজশাহীর গুরুদাসপুর উপজেলার আওয়ামী সমর্থিত চেয়ারম্যান।