স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দপ্তরের প্রশাসন বিভাগে উচ্চমান সহকারি লিটন চন্দ্র সরকার কর্মরত থাকার পর গত ২৪ ফেব্রুয়ারী শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহীতে বদলির পর যোগদান না করায় বদলির প্রেক্ষিতে অবমুক্তকরণ করে গত ২৩ এপ্রিল আরেক অফিস আদেশ জারি করেছে বেবিচক প্রশাসন বিভাগের সহকারি পরিচালক (প্রশাসন মো. তিরান হোসেন। অফিস আদেশ এ বলা হয়েছে ২৬ এপ্রিল থেকে কেরানি লিটন চন্দ্র সরকারকে প্রশাসন বিভাগ সদর দপ্তর , সিএএবি হতে অবমুক্ত করা হলো। যার স্মারকনং-৩০.৩১.০০০০.০০০.২২১.৬৫.০১৮২.০১.৫৭৫ তারিখ-২৩ এপ্রিল ২০২৬ খ্রি:।
এর আগে সদর দপ্তরের প্রশাসন বিভাগে কর্মরত উচ্চমান সহকারি আছমা বেগম, উচ্চমান সহকারি লিটন চন্দ্র সরকারসহ ৪ জনকে বদলি করে অফিস আদেশ জারি করে বেবিচক, যার স্মারকনং-৩০.৩১.০০০০.০০০.২২১.১৬.০০০৩.২৬.২০২ তারিখ-২৪-০২-২০২৬ খ্রি:। এর প্রেক্ষিতে বদলিকৃত অন্যরা নিজস্ব কর্মস্থলে যোগদান করলেও উচ্চমান সহকারি লিটন চন্দ্র সরকার দীর্ঘ প্রায় ৩ মাসেও নতুন কর্মস্থল রাজশাহী বিমানবন্দরে যোগদান না করায় তাকে অবমুক্ত করে আরেকটি অফিস আদেশ জারি করা হয় গত ২৩ এপ্রিল।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
