শাহজালালে ৩ সংস্থার যৌথ অভিযানে বিমানের সিটের নীচ থেকে ২৫ কোটি টাকার স্বর্ন জব্দ : পালিয়ে গেছে যাত্রী নূরুল হুদা

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিমানবন্দরে এনএসআই , কাস্টমস, এভসেকের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে গত ০২ সেপ্টেম্বর ২১.৩০ ঘটিকার সময় দুবাই থেকে আগত ফ্লাই দুবাই এয়ার লাইন্সেসে ( এফজেড-৫২৩) ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করে ৯.৩৩১ কেজি স্বর্ন জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্নের মূল্য ২৫ কোটি টাকা।
জব্দকৃত স্বর্নের কাস্টমস ডিটেনশন মেমো ( ডিএম) শেষে কাস্টমসের মূল্যবান গুদামে জমা দেয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিতিতে যৌথ বাহিনীর অভিযানে দুবাই থেকে আগত ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নামার পর তা কর্ডন করে ফেলা হয়। পরে যাত্রী নূরুল হুদা, পাসপোর্ট নম্বর- পিপি-৬৩৪০১৯১৬ এর সিটের নীচে , সিটনং-১৯এ পরিত্যক্ত অবস্থায় ৯.৩৩১ কেজি ( ১১১.৬৪ গ্রাম ওজনের ৮০ টি স্বর্নবার) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।
যাত্রী নূরুল হুদা পালিয়ে যায়, তাকে গ্রেফতার করতে পারেনি যৌথ বাহিনী।
তার পাসপোর্ট নম্বরে ইগ্রেশন সিস্টেমে কিছু প্রদর্শিত হয়নি।