স্টাফ রিপোর্টার : আশকোনা প্রধান সড়কের কমিউনিটি সেন্টার থেকে ডিলার বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ থমকে আছে। সড়কের দু’পাশের অবৈধ দখলদাররা তাদের দখলকৃত স্থাপনা ভেংগে না দেয়ায় উন্নয়ন কাজ আপাতত বন্ধ অঅছে। অবৈধ স্থাপনা ভাংগার জন্য তাগাদা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে মারধর করছে বলে অভিযোগ ওঠেছে।
এ দিকে আশকোনা প্রধান এ সড়কের সরকারি প্রাইমারি স্কুলের অপজিটে দক্ষিণে প্রধান সড়ক ঘেষে দুটি বৈদ্যুতিক খুটি/পোল এখনও দৃশ্যমান। অকেজো ১টি খুটির সারানোর ‘জব অর্ডার’হলেও এখন বাস্তবায়ন করছে না ডেসকোর তত্বাবধায়ক অফিস। ‘জব অর্ডার’ এখনও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বুঝিয়ে দেয়া হয়নি।
ডেসকোর জব অর্ডার নম্বর: ডিকে রিসিভসড নং-৩৮২ সিরিয়াল নং-৪১০০৬/০৭/২০২৬
এ ব্যাপারে ডেসকোর বাস্তবায়নকারি অফিসের সংশ্লিষ্ট প্রকৌশলী মারিফুল সাদিককে সেল ফোনে জানিয়ে হোয়াইটস আপে এক সপ্তাহ আগে ম্যাসেস দেয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইনজিনিয়ার রাকিবুল হাসান জানান, আমাদেরকে এখনও জব অর্ডার বুঝিয়ে দেয়া হয়নি।
আর ডিএনসিসির উপসহকারি প্রকৌশলী ফাহিম এলাহি এবং নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম নাকি তাদের মেজারমেন্টে বৈদ্যুতিক খুটি ২টি প্রধান সড়কের বাইরে দেখতে পেয়েছে। কিন্ত এখনও দৃশ্যমান খুটি দুটি ড্রেনেজের মধ্যে পড়েছে এবং খাড়া আছে। সরেজমিন যে কেউ তদন্ত করলেই এর দৃশ্যমান সত্যতা পাবেন।
তা হলে ডিএনসিসির দুই প্রকৌশলী ঘটনাস্থলে না এসে অফিসে বসে বসে বা কারো মৌখিক বর্ণনায় বলতে পারলেন যে, খুটি দুটি প্রধান সড়কের উন্নয়ন কাজের বাইরে পড়েছে? এ কথা বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে চুপচাপ থাকতে বলেছেন।
ডিএনসিসির প্রসাশকের পিএস হোয়াইটস আপ ম্যাসেসে মতামত ব্যক্ত করেছেন, শফিকুল ইসলাম খুটি সরাবে না , ডিপিডিসি/ডেসকো খুটি সরাবে। এখন ডেসকো যখন জব অর্ডার করেছে তখন কেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে চুপচাপ থাকতে বলছেন?
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
