বেবিচক : আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃংখল পরিস্থিতি ঘটনার নেপথ্য নায়ক, একসংগে ৬ দায়িত্বে কর্মরত কায়সারকেও অবশেষে চট্রগ্রাম বিমানবন্দর থেকে যশোহর বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ: রাখার জন্য পরিচালকের জোরালো তদবির: বদলিকৃতদের ফেয়ারওয়েল না দেয়ার জন্য পরিচালকের নির্দেশ, চেয়ারম্যানের দোহাই! ৪ শ’ কর্মচারি পে স্কেলের ফিক্সেশন ফাইল ফেলে রেখে বিলম্বে সই, বেতন পেতে হয়রানি, ২২ কর্মচারি এখনও অক্টোবরের বেতন পাননি! দায় কি কায়সার এড়াতে পারেন?

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃংখল পরিস্থিতি ঘটনা ঘটানোর নেপথ্য নায়ক, চট্রগ্রাম বিমানবন্দরে ঘাসকাটা থেকে একাই ৬ দায়িত্ব পালনকারি সিনিয়র অফিসার, সহকারি পরিচালক(এডি)’র পরিচয়ে পরিচিত কায়সার এম মোহায়মেনকে অবশেষে যশোহর বিমান বন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।
এ ব্যাপারে সদর দপ্তরের প্রশাসন শাখার সহকারি পরিচালক প্রশাসন তিরান হোসেন স্বাক্ষরিত এক অফিসাদেশ গত ৯ নভেম্বর জারি করা হয়েছে। যার নং-৩০.৩১.০০০০.০০০.২১১.১৬.০০০২.২৬.৮২১, তারিখ: ৯ নভেম্বর২০২৬ খ্রি:।
এর আগে আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃংখলা পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এনে ২ কমচারিকেকে স্ট্যান্ডরিলিজ করা হয়। এরা হলেন ২৭ ধরে চাকরি করা ওয়েলফেয়ার সেক্রেটারি হাকিম সরকার এবং ইএম বিভাগের ফোরম্যান ২৯ বছর ধরে চাকরি করা ফজলুল করিম মজুমদার।
এই ২ কর্মচারিকে ফেয়ারওয়েল দেয়া হবে না বলে পরিচালক ঘোষণা দিয়েছেন, এ ক্ষেত্রে বেবিচক চেয়ারম্যানের দোহাই দেয়া হচ্ছে বলে কর্মচারিরা জানান।
এ দিকে আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃংখলা পরিস্থিতি সৃষ্টির নেপথ্য নায়ক, পরিচালকের কাছের লোক বলে চাউড় হওয়া, ২ কর্মচারিকে ফাসানোর জন্য অর্ধশিক্ষিত ক্লিনার-যিনি প্রশাসন শাখায় সিনিয়র অফিসার কায়সার এম মোহায়মেনের দপ্তরে কর্মরত শাহিদাকে দিয়ে সাদা কাগজে সই নেয়া এবং পরিচালকের দপ্তরে কানভারি করা, আন্তর্জাতিক অডিট টিমের সম্পর্কে অপপ্রচার রটানোর নেপথ্য নায়ক, চট্রগ্রাম বিমানবন্দরে ঘুপচি টেন্ডারে ৩৬ লাখ টাকার ঘাস কাটাসহ সব কেনাকাটার কর্ণধার , বিলম্বে কর্মচারি পে ফিক্সেশনে ফাইলে সই করে বিমানে করে ঢাকায় পাঠানো , -একই সাথে ৬ দায়িত্ব পালন করা সিনিয়র অফিসার কায়সার এম মোহায়মেনকে যশোহর বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।
কিন্ত চট্রগ্রাম বিমানবন্দরের পরিচালক কায়সারকে ধরে রাখার জন্য জোরালো তদবির করছেন বলে কর্মচারিরা জানান।
কে এই কায়সার : আওয়ামী দোসর, এককালের বিশ^ বিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কায়সার এম মোহায়মেন, পিতার নাম: এম আব্দুল কাইয়ুম, সিনিয়র অফিসার, চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, তিনি সহকারি পরিচালক এডির দায়িত্ব পালন করছেন এবং একসাথে ৬টি দায়িত্ব পালন করছেন। এ যেন এক মাথায় ৬ টুপি। তিনি একাধারে এডি, প্রশাসন, এডি, এমটি, এডি, কেনাকাটা/পিপিআর, এডি, ফ্রেইট, এডি, ঘাসকাটা, এডি , সম্পত্তি দেখভাল করছেন। এতে করে তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জয়িয়ে পড়ছেন বলে কর্মচারিরা জানান। বছরে ৩৬ লাখ টাকার ঘাস কাটা ঘুপচি টেন্ডারে নিজের পছন্দের লোক দিয়ে করাচ্ছেন বলেও কর্মচারিা জানান। একসাথে এই ৬ দায়িত্ব পালন করে তিনি পরিচালকের ডানহাতে পরিণত হয়েছেন, পরিচালকও তাকে খুব পছন্দ করে থাকেন।
আন্তর্জাতিক অডিট টিমের ঘটনার সাথে প্রায় সব কর্মচারি- কর্মকর্তাকে পরিচালক ডেকে জিঙ্ঘাসাবাদ করলেও সিনিয়র অফিসার কায়সারকে ডেকে জিঙ্ঘাসাবাদ করেননি বলে কর্মচারিরা জানান।
কর্মচারিরা জানান, কায়সার এম মোহায়মেন কর্মকর্তা-কর্মচারিদের সাথে খারাপ ব্যবহার তথা দুর্ব্যবহার করে থাকেন।
গত কয়েকদিন আগে তিনি উপপরিচালক (ডিডি) মাহমুদ উল্লাহর সাথেও খারাপ আচরণ করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে জানতে ডিডি মাহমুদ উল্লাহর সেল ফোনে করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কর্মচারিদের পে স্কেল ফিক্সেশন ফাইল গত ১৮ অক্টোবর তার দপ্তরে একাউন্টস থেকে পাঠানো হলেও তিনি পরের দিন ১৯ অক্টোবর অফিসিয়ালি রিসিভ করেন। পরিচালকের নির্দেশে কর্মচারিরা পিআপ ঠিক করে ফাইল ঢাকায় পাঠানোর ব্যবস্থা করলেও কায়সার ফাইলে সই না করায় তা পাঠানো সম্ভব হয়নি। এভাবে তিনি গত ২৯ অক্টোবর পর্যন্ত ফাইল নিজ দপ্তরে ফেলে রাখেন। পরে ওইদিনই বিকেলে বিমানে করে ফাইল ঢাকায় পাঠানো হয়।
এভাবে ৪শ’ কর্মচারির অক্টোবর মাসের বেতন আটকে যায়। বিলম্বে ঢাকায় ফাইল পাঠানোর ফলে ফাইল অডিট এবং স্বাক্ষর হতে বিলম্ব হয়, চট্রগাম থেকে পরিচালকের পিএ এবং একাউন্টস অফিসারকে ঢাকায় নিয়ে গিয়ে ঢাকার টিমের সাথে সমন্ধয় করে এবং এডমিনের বড় কর্তার নির্দেশে পুরো ২ দিন পরিশ্রম করে ফাইলে সই করে চট্রগ্রাম পাঠানো হয়। পরে কর্মচারিরা ৫ নভেম্বর বেতন পান পে স্কেলের বর্ধিত অংশ ছাড়া।
এখনও ২২ কর্মচারি অক্টোবর মাসের বেতন পাননি বলে কর্মচারিরা জানান। আর এর দায় কায়সার এম মোহায়মেন কি এড়াতে পারেন ?
এ ব্যাপারে কায়সার এম মোহায়মেনের সেল ফোনে কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি