শাহজালাল বিমানবন্দরের সিকিউরিটি গার্ড , এককালের চুনোপুটি হাবিব ওরফে হবু তালুকদারের সামাজ্য: প্রায় ৪ শ’ কোটি টাকার মালিক, রাজধানীতে হাবিব ভিলা , আমিনা ভিলা, একতা টাওয়ার, এলাকায় বিঘা বিঘা জমি, সরকারি জমি দখল

স্টাফ রিপোর্টার: এককালের চুনোপুটি শাহজালাল বিমানবন্দরে একটানা দেড়যুগ ধরে কর্মরত সিউিরিটি গার্ড হাবিব তালুকদার ওরফে হবু তালুকদার প্রায় ৪ শ’ কোটি টাকার মালিক বনে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।রাজধানির কাওলায় হাবিব ভিলা, আমিনা ভিলা, একতা টাওয়ারসহ এলাকা ফরিদপুরের নগরকান্দার দেলবাড়িয়ায় বিঘায় বিঘায় জমি, সরকারি জমি দখলেরও অভিযোগ। তার আপন বড়ভাই সামাদ তালুকদারও বিমানবন্দরে কর্মরত ছিলেন, মারা গেছেন। আরেক ছোট ভাই বিমানবন্দরে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। এদেরকে শাহজালাল বিমানবন্দর থেকে বদলি করা হয় না। বছরের পর বছর ধরে তদবির করে শাহজালালে কর্মরত।
এ ব্যাপারে পরিচালক মানব সম্পদ ইকরামউল্লাহ বলেন, হাবিবের দুর্নীতির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতি প্রমাণিত হলে সাসপেন্ড করা হবে।
শুধু এক হাবিব নয়- শাহজালালে কর্মরত প্রায় একডজন গার্ড শত শত কোটি টাকার মালিক। এরা কেউ সোনা পাচার করে ধরা পড়েছেন, কেউ এখনও ধরা পড়েননি। এদের মধ্যে তোফায়েল -আজাদ মিজানের নাম সবার মুখে মুখে।