এরশাদ-রওশনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

একুশে বার্তা প্রতিবেদন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব কে এম আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম এর কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদউলআলম।

প্রধানমন্ত্রীর কর্মকর্তা জাতীয় পার্টির দুই নেতার সংসদ ভবনস্থ কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।

প্রতি ঈদেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজনীতিবিদ, পেশাজীবীসহ বিশিষ্ট নাগরিকদের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়