গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপির মিছিল : রাজধানীর মিছিলে নেতৃত্ব দেন রিজভী : নাগরিক এৗক্যের হরতাল সমর্থন

একুশে বার্তা ডেক্স : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেমশে তানা ও জেলা শহরে এবং বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজধানীর মিছিলে  নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।২ জুলাই  মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি ইউনুস মৃধা, নবী উল্লাহ নবী, মোশারফ হোসেন খোকন, মীর হোসেন মীরু, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, পল্টন থানা বিএনপির সভাপতি লোকমান হোসেন ফকির, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুদ্দিন আহমেদ তাইজু, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাশেম, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ, গেন্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের প্রমুখ অংশ নেন।

এ দিকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক এৗক্য মাহমুদুর রহমান মান্নান নেতৃত্বে রাজধানীতে ২ জুলাই এক বিক্ষোভ মিছিল বের  করা হয়। মিছিল পূর্ব সমাবেশে নাগরিক এৗক্যের আহবায়ক বামদলের হরতালের প্রতি পূর্ন সমর্থন জানান।