ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে আব্দুর রহিম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গত ২০ মে   রোববার  সকালে উপজেলার দেউলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মধুপুর উপজেলার হলুদিয়া এলাকার শাহজাহান আলীর ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

এলাকাবাসী এবং পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহিমের  গত রোববার  এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ছিল। সে পরীক্ষা দেয়ার জন্য টেম্পুযোগে মধুপুর থেকে ঘাটাইল যাচ্ছিল। এ সময় টেম্পুটি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী এলাকায় পৌছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পুটি রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম নিহত হন এবং একজন (অজ্ঞাত) যাত্রী আহত হন। পরে আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধুপুর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শাকিল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।