ডিএমপিতে ৮ পুলিশ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ বদলী করা হয়।

বদলিকৃতরা হলেন- ডিএমপি’র ট্রাফিক রমনা জোনের এসি মো. সামসুজ্জামানকে ওয়ারী জোনের এসি; ওয়ারী ট্রাফিক জোনের এসি ফয়সাল মাহমুদকে শ্যামপুর জোনের এসি; ক্লোথিং স্টোরের এসি এস. এম. বজলুর রশিদকে ট্রাফিক ওয়ারী জোনের এসি ও ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের এসি মিশু বিশ্বাসকে মতিঝিল জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, একই আদেশে প্রটেকশন বিভাগের এসি মো. এলিন চৌধুরীকে ট্রাফিক রমনা জোনের এসি; ট্রান্সপোর্টের অ্যাডমিন এসি শচীন মৌলিককে ট্রাফিক এয়ারপোর্ট জোনের এসি; ট্রাফিক এয়ারপোর্ট জোনের এসি মো. মফিজুর রহমানকে আইএডি’র এসি ও ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের এসি মো. শাহিদুজ্জামানকে ট্রাফিক নিউমার্কেট জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে।