বিমানবন্দর সড়কে পেট্রোলিয়াম নিয়ে উল্টে গেল ট্যাংকার

স্টাফ  রিপোর্টার :  প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল নিয়ে বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায় মেঘনা পেট্রোলিয়ামের একটি ট্যাংকার।ট্যাংকারে থাকা সব জ্বালানি তেলই রাস্তায় গড়িয়ে পড়ে।

আজ ৫ মার্চ  সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতিরোধকের সামনে আসার পর ট্রাকের বাঁ দিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের ওপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।