র‌্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন

ডেক্স রিপোর্ট : র‌্যাবের মহাপরিচালক হিসেবে  নিয়োগ দেয়া হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)’র  দায়িত্বে ছিলেন।
সিআইডি প্রধান আবদুল্লাহ আল মামুনকে এই নিয়োগ দিয়ে বুধবার  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।