নতুন আইজিপি বেনজীর আহমেদ

ডেক্স রিপোর্ট : পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন বেনজীর আহমেদ। তাকে পুলিশের শীর্ষ এ পদে নিয়োগ দিয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
বেনজীর আহমেদ দেশের ৩০তম আইজিপি। বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চাকরির  মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হচ্ছে। জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন বেনজীর।
র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেয়ার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে পুলিশে যোগদান করেন।।