স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে ৯৬ স্বর্নের বার পাচার ঘটনায় জড়িত এসিএস খাচা সীলগালা করেছে কাস্টমস কর্তৃপক্ষ।ফলে এর সাথে জড়িতরা এককালের যুবলীগ নেতা পরিচয়ধারি, কুরিয়ার গেট দিয়ে কোটি কোটি টাকার পন্য ছিনিয়ে নেয়ার গডফাদার, পরে গ্রেফতার জেল-জামিন সেই শ্যামলের এসএমই খাচা ব্যবহার একই প্রক্রিয়া অবলম্বণ করে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে।
এদিকে পাচার ঘটনার নায়ক এসিএস খাচার কর্নধার মাহবুব কানাডা পালিয়ে গেলেও মোবাইল নেটওয়ার্কিং-এর মাধ্যমে দুই নম্বরি রামরাজত্ব বজায় রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এসি-এসটি রাজি-খুশি থাকায় প্রতিদিন অফিস আওয়ার শুরুর পর পরই দে টান পণ্য নিয়ে যাচ্ছে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, পকেট ভরছে এসি-ডিসিসহ সংশ্লিষ্টদের।
এ দিকে পাচার ঘটনায় এসিএস খাচার নাম বেরিয়ে এলেও এই খাচা শুধু সীলগালা করে দেয়া হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়নি।
এ দিকে সিডি নাজির পকেটে পকেটে সফটওয়ার সিডি পাচার করছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরে নজরদারি করছে। তাকে মাঝেমধ্যেই এসির রুমে একান্ত কাটাতে দেখা যায় বলে ব্যবসায়িরা বলে বেড়ান।চলবে ৃ
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
