এইচএম দেলোয়ার : হযরত শাহজালাল বিমানবন্দরের উপরিচালক (ডিডি) মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। আজ ৮ এপ্রিল প্রশাসন শাখা-১-এর এক প্রশাসনিক চিঠিতে তাকে বদলি করে সিভিল এভিয়েশনের সদর দপ্তরের টেলি যোগাযোগ ও পরিচালনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর তার স্থলে সিভিল এভিয়েশনের সদর দপ্তরে টেলি যোগাযোগ ও পরিচালনা বিভাগের কর্মরত উপপরিচালক বেনী মাধব বিশ্বাসকে শাহজালাল বিমানবন্দরের উপপিরিচালক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। উক্ত বদলির দাপ্তরিক চিঠিতে স্বাক্ষর করেন সহকারি পরিচালক ( প্রশাসন-১) মোহাম্মদ আবিদুল ইসলাম। যার স্মারকনং-৩০-৩১-০০০০.২০১.৫৪.০৩৮.১৭.৭৫৪০ তারিখ : ০৮-০৪-২০১৮ খ্রি:।
কর্তৃপক্ষের অনুমোদনে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উক্ত বদলির চিঠিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৫টি কারন দর্শানো নোটিশ, একটি কৈফিয়ত তলব এবং চোরাচালানসহ একডজন অভিযোগের পরও সিএএবি কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরের বিতর্কিত প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) রাশিদা সুলতানাকে এখনও শাহজালার বিমানবন্দর থেকে বদলি করেনি। বরং সিএসও রাশিদা সুলতানার কথামতো প্রশাসনিক কার্যক্রম না চালানোর জন্যই নাকি ডিডি মোশাররফকে চলে যেতো হলো। এর আগে জামায়াত-শিবিরের লোক বলে প্রচার করে ডিডি ওয়াহিদুজ্জামানকেও ছয় মাস আগে ডিডি শাহজালালের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
