২২ জেলায় জেলা প্রশাসক বদলি

একুশে বার্তা প্রতিবেদন : দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) বদলি করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

ময়মনসিংহ, যশোর, রংপুর, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, ঠাকুরগাঁও, রাঙামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী, হবিগঞ্জ ও রাজশাহীতে নুতন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন বলে আদেশে বলা হয়েছে।