স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার বাহিনীর দক্ষিণ জোনের মুহম্মদপুর থানা অফিসার জাকির হোসেনকে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বদলি করা হলেও বিভিন্ন ঘাটের ইনচার্জরা- যেমন: জাতীয় হৃদরোগ-পংগু হাসপাতাল ক্যাম্প ইনচার্জরা অপরাধ-দুর্নীতি করেও দীর্ঘদিন যাবত বহাল। এদের বিরুদ্ধে বিশেষ করে হৃদরোগ ক্যাম্পের ইনচার্জ পিসি রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, মেস বাণিজ্য, ছুটি বাণিজ্য, পাঠাও বানিজ্যসহ ইত্যাকার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি। এক মহিলা আনসার সদস্য তার ফেইজবুকে পিসি রফিকের অপরাধের খতিয়ান দিয়ে তা ভাইরাল করার পার তা আলোরিত-আলোচিত হচ্ছে, তদন্ত চলছে। আনসার বাহিনীর ওয়েবপেইজেও তা ছড়িয়ে পড়েছে। ডিজির ফেইজবুকেও নাকি তা ভাইরাল হয়েছে।এ দিকে পংগু হাসপাতালের ইনচার্জ-এর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠেছে।
বর্তমান আনসার বাহিনীর দক্ষিণ জোনের অধিনায়ক এসব অনিয়ম-দুর্নীতি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন বলে জানা যায়। ইতিমধ্যেই হৃদরোগ ক্যাম্প ইনচার্জ পিসি রফিকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি তদন্ত করতে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন জনকে জিঙাসাবাদ করেছেন।
জাতীয় হৃদরোগ ক্যাম্প ইনচার্জ পিসি রফিকের বিরুদ্ধে ফেইজবুক ভাইরাল থেকে জানা যায়, ৪ পাঠাও চালক আনসার ক্যাম্পে থাকে, খায় ও ঘুমায়, ্ আর জন্য পিসি রফিক এদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। মেস খরচ বাবদ প্রতি আনসার সদস্য থেকে ১০০০ হাজার টাকা করে নেয়া হয়। এই টাকার ভাগ থানা কর্মকর্তাও পেয়ে থাকেন, আবার থানা কর্মকর্তার জন্য জনপ্রতি ২০০ টাকা করেও হাতিয়ে নেয়া হয়। পিসির হাতে ১৫০০ টাকা তুলে না দিলে কারো ভাগ্যে ছুটি মেলে না। কোন কোন আনসার সদস্য প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠেছে। বিভিন্ন দালালের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে পিসি রফিক জাতীয় হৃদরোগ হাসপাতালে রোগি ভর্তি ও সিটের ব্যবস্থা করে থাকেন। কোন আনসার সদস্য পিসির কথামত টাকা না দিলে তাকে ৬ মাস পর পর মেট্রো ওয়েল ক্যাম্পসহ খারাপ জায়গায় পোস্টিং করে দেয়। দীর্ঘদিন যাবত পিসিদের একই ক্যাম্পে বহাল রাখার কারণে এসব অনিয়ম হয়ে থাকে বলে সাধারণ আনসাররা জানান।
এ ব্যাপারে দক্ষিণ জোনের অধিনায়ক আলী রেজা রাব্বী জানান, থানা কর্মকর্তা জাকির হোসেনকে বদলি করা হয়েছে, পিসি রফিকের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
