কার্গো নিষেধাঙ্ঘা প্রত্যাহার : ঢাকঢোল পিটিয়ে সিএএবির প্রেস ব্রিফিং : মেম্বার অপসের নেতৃত্বের কথা দুইবার : চেয়ারম্যান ওপেক্ষিত : প্রধানমন্ত্রীর মূল্যায়ন একদম শেষের দিকে পিআরও’র স্বাক্ষরের ওপরে দুই লাইন জুড়ে দেয়া হয়েছে

বিশেষ সংবাদদাতা : ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কার্গো বিমান পরিবহনে আরোপিত নিষেধাঙ্ঘার কথা গত ১৮ ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন আয়োজিত শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠেয় প্রেস ব্রিফিংয়ে বলা হলেও প্রধানমন্ত্রীর মূল্যায়ন করা হয়েছে সিএএবির পিআরও একেএম রেজাউল করিমের স্বাক্ষরের একদম ওপরে মাত্র দুই লাইনে। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের নামগন্ধ প্রেস রিলিজে একদমই নেয়া হয়নি। অথচ সিভিল এভিয়েশনে দীর্ঘদিন যাবত জেকে বসা, দুদক যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দাপ্তরিক চিঠি দিয়ে তদন্ত করছে- সেই মেম্বার অপারেশনের নেতৃত্বের কথা দুই দুইবার প্রেস রিলিজে তুলে আনা হয়েছে। এটা কি সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত ( যদিও ওনার চাকরি সিএএবির সিএটিসিতে ‘ভাষা প্রশিক্ষক’ হিসেবে, ওনি বেতনভাতাও সিএটিসি থেকে উত্তোলন করে থাকেন) একেএম রেজাউল করিমের সাফাই গাওয়া । সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একজন ভাষা প্রশিক্ষককে জনসংযোগ কর্মকর্তার ( পিআরও) দায়িত্ব দিয়ে রেখেছেন।আর তা না হলে কি সিএএবির খোদ চেয়ারম্যানের নেতৃত্বের কথা একবারও প্রেস রিলিজে নেই অথচ মেম্বার অপারেশন এয়ার কমোডর মুস্তাফিজুর রহমানের নেতৃত্বের কথা দুই দুইবার বলা হয়েছে। এটা করে কি পিআরও চেয়ারম্যানকে খাটো করলেন না ? আর মেম্বার অপসকে খুশি করলেন না?
প্রেস রিলিজ পাঠ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। মন্ত্রীর মুখ দিয়েই সিএএবির মেম্বার অপসের নেতৃত্বের কথা দুই দুই বলা হয়েছে। লম্বা ফিরিস্তি প্রেস রিলিজ পড়তে পড়তে মন্ত্রী কিছুটা ক্লান্তিবোধ করেন এবং অনেকটা বিরক্তি প্রকাশ করেন।সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান অনেকটা চুপচাপ বসে থাকেন।
সিএএবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেস রিলিজটি ড্রাফট করে দেন মেম্বার অপস নিজেই এবং তার অধীনস্থদের দিয়ে তা বার বার কারেকশন করান। আর প্রেস ব্রিফিংয়ের আগে কার্গো নিষেধাঙ্ঘা প্রত্যাহারজনিত ব্যাপারে একটি জাতীয় দৈনিকে সিএএবির মেম্বার অপসের নেতৃত্বের কথা ফুলিয়ে- ফাপিয়ে প্রকাশ ও প্রচার করা হয়।
প্রেস ব্রিফিং আরম্ভ হওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে (১৮ ফেব্রুয়ারি দুপুর ১.০৬ মিনিটে) সিএএবির পিআরও রেজাউল করিমের সেল ফোনে এ প্রতিবেদক কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে এক সহকর্মীকে ফোন করলে তিনি জানান, প্রেস ব্রিফিংয়ের ব্যাপারে সিএএবির পিআরও’র কোন ভুমিকা নাই, প্রেস ব্রিফিং করছে ইউকে দূতাবাস।