ক্ষমতার দাপট : জহিরকে ধরে রাখা-রাজ্জাকের তদন্ত রিপোর্ট আমলে নিচ্ছেন না সিএটিসি পরিচালক

বিশেষ সংবাদদাতা : বদলির পক্ষকাল অতিবাহিত হলেও রেডিওগ্রাফার জহিরুল ইসলামকে সিএটিসিতে ধরে রাখা হয়েছে ।এত যোগাযোগ সহকারি মহি উদ্দিনকে সিলেট এয়াপোর্ট থেকে ঢাকার সিএটিসিতে বদলি হয়েও যোগদান করতে পারছে না।
অন্যদিকে সিকিউরিটি গার্ড আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুই দফা তদন্ত প্রতিবেদন আমলে নিচ্ছেন না সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারের পরিচালক। এটা তার ক্ষমতার দাপট বলে ভুক্তভোগিসহ অনেকে মনে করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সিএএবির এক প্রশাসনিক আদেশে যোগাযোগ সহকারি মোল্লা মহিউদ্দিনকে তার পরিবারের এক সদস্যের অসুস্থতাজনিত মানবিক কারণে সিলেট এয়ারপোর্ট থেকে শাহজালাল এয়াপোর্টে বদলি করে সংযুক্তি করা হয় সিএটিসিতে।আর রেডিওগ্রাফার জহিরুল ইসলামকে শাহজালাল এয়ারপোর্টে কর্মরত সংযুক্তি সিএটিসিতে সিলেট এয়ারপোর্টে বদলি করা হয়। উক্ত বদলির আদেশে পরিচালক প্রশাসন থেকে উপপরিচালক প্রশাসন হয়ে সহকারি পরিচালক প্রশাসন ফাইনাল করেন।কিন্ত বদলির এক পক্ষকালেরও বেশি সময় অতিবাহিত হলেও এ আদেশ কার্যকর করছে না পরিচালক সিএটিসি। ফলে মোল্লা মহিউদ্দিন সিলেট থেকে ঢাকায় আসতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। তার পরিবারের সদস্যকে সেবা করার জন্য অবিলম্বে তার বদলির আদেশ কার্যকর না হলে বদলির আদেশ ধামাচাপা পড়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
অন্যদিকে রেডিওগ্রাফার জহিরুল বদলির পরও ঢাকায় বসে বদলিকৃত কর্মস্থল সিলেটের বদলি ঠেকানোর কলকাঠি নাড়ছেন।