সিভিল এভিয়েশন : বড়–য়া-জাকারিয়া সেয়ানে সেয়ানে , তবে..

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের ইএম বিভাগের দুই প্রকৌশলী এখন সেয়ানে সেয়ানে। তবে একজন স্থায়ী আরেকজন চলতি দায়িত্ব, দুজই তত্বা¡বধায়ক প্রকৌশলী। একজন আছেন ইএম-১, ইএম-২-এর দায়িত্বে আরেকজনকে ডিভিশন-৩-এ ইএম-এর দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলছে। দুজনকেই জনপ্রশসন সচিবের আদেশকে থোরাইকেয়ার করে ভুতাপেক্ষ তারিখ হতে সিনিয়রটি দেয়া হয়েছে। এদেরসহ আরো এ প্রক্রিয়ার ৪ প্রকৌশলীর পেছনে সরকারের প্রায় ৩ কোটি টাকা খরচা করতে হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এদের চাকরি ১৯৯৬ সালে প্রকল্পে, প্রকল্প আছে চাকরি আছে, প্রকল্প নাই চাকরি নাই-শর্তে। ২০১০ সালে এদের চাকরি স্থায়ী করা হয়, কিন্ত ১৯৯৬ সাল থেকেই সিনিয়রটি দেয়া হয়। দদুক তদন্ত করলেও পরে তা ধামাচাপা পড়ে যায়। এদের মধ্যে একজনের বর্তমান পদের সাথে পত্রিকার নিয়োগ বিঞ্ঘপ্তির পদের মিল নেই, একজনের চাকরি হয়েছে ৪২ বছরে!