জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা

একুশে বার্তা ডেক্স : রাজধানী ঢাকার জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। হামলাকারীদের হাতে লাঠি ও মাথায় হেলমেট পরা ছিল। আজ শনিবার বেলা দুইটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, আজ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকায় জড়ো হতে শুরু করে। বেলা দুইটার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা লাঠি হাতে ২৫-৩০ জনের এক দল যুবক হামলা চালায়।

ওই সময় বিজিবির সদস্যরা গেট থেকে সামনে এসে যুবকদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও হামলাকারীরা একে অপরের দিকে ইটপাটকেল ছোড়া শুরু করে।