জিয়ার ওপর বই লেখা , খালেদা জিয়ার উপদেষ্টা , বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান- সেই ড. ইনাম এখন বোল পাল্টে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য !

ডেক্স রিপোর্ট :  রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই- এমন প্রবাদ বাক্য আবারও প্রমানিত হলো ড. ইনাম আহমেদ চৌধুরির ক্ষেত্রে। তিনি বিএনপি ছেড়ে আগেই আওয়ামীলীগে যোগ দিয়েছেন। এবার হলেন আ’লীগের উপদেষ্টা সদস্য। হয়তো ভবিষ্যতে এমপি-মন্ত্রী হবেন-এমন খায়েশ তাকে পেয়ে বসেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। রবিবার রা‌তে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনাম আহমেদ চৌধুরী একসময় ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একজন উপদেষ্টা। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপরে বইও লিখেছেন তিনি। সেই ইনাম আহমেদ চৌধুরীই জায়গা পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তাকে মনোনয়ন প্রদান করা হয়েছে। ইনাম চৌধুরীকে নিয়ে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

বিএনপি ছাড়ার সময় অনেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। গত নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পান আব্দুল মুক্তাদির।

আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ২২ ও ২৩ অক্টোবর, ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।