সংবাদদাতা : টাঙ্গাইলের দেলদুয়ারে আগামী ২৭ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ৮৬তম বাৎসরিক ইসালে ছওয়াব ও ওয়াজ মাহফিল।
উপজেলার মৌলভীপাড়ার শাহীবাগ দরবার শরীফের নকসবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া তরিকায় এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে মাওলানা মুর্শেদেনা হযরত শাহ্ ছুফী ছদরুদ্দিন আহম্মদ শহীদ (কোঃ ছোঃ) সাহেবের প্রবর্তিত এবং হযরত মালানা মুর্শেদেনা শাহ্ ছুফী আব্দুর রকিব (রহঃ) ও তার ছেলে পীরে কামেল মরহুম গোলাম মহসিন সদরুদ্দীন আহমেদ (রহঃ) তারদিক নির্দেশনা মোতাবেক এলমে মারেফাত, মোরাকাবা মোশাহেদা, তালিম তাওয়াজ্জুহ জিকের আজকার খতমে জালালি খতমে কুরআন ও হাদীসের আলোকে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন।
আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এই মাহফিল শেষ হবে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
