শাহজালাল বিমানবন্দর: সৌদি মসজিদে ইমাম-মুয়াজ্জেমের দোকানদারি বন্ধ: খাদেম জুনায়েদের রুমে হিটারের ব্যবহার: চুরিদারি বন্ধে আনসার সদস্যদের সতর্কতা জরুরি

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরের পাশে সৌদি মসজিদকে ঘিরে ইমাম-মুয়াজ্জেমের দোকারদারি বন্ধ করে দেয়া হয়েছে। মুয়াজ্জেমের দোকান চালাত খাদেম জুনায়েদ। ২৪ ঘন্টা আনসার বাহিনীর সদস্যরা পালাক্রমে মসজিদে ডিউটি করলেও খাদেম জুনায়েদের রুমে হিটার ব্যবহার করা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। মাঝেমধ্যেই বাথরুমে, অজুখানার কল চুরি হয়ে থাকে বলে সূত্র জানায়। মসজিদের পাশে সাইনবোর্ড-এ লেখা আছে জুতা চোর থেকে সাবধান । একবার বাথরুমে একযোগে সবকটি কল চুরির ঘটনা ঘটেছিল বলে মুসুল্লিরা জানান। খোলা অজুখানায় মুসুল্লিরা জুতা নিয়ে প্রবেশ করায় অজুর করে পবিত্র হবার পর অজুখানাই অপবিত্র হয়ে যায়। অথচ দেখার বা বলার কেউ নেই।
আনসার সদস্যরা বসে বসে মোবাইল টিপে ব্যস্ত থাকে। খাদেররা মসজিদ, অজুখানা ঠিকমত পরিস্কার-পরিচ্ছন্ন করে না বলে মুসুল্লিদের অভিযোগ। খাদেম জুনায়েদ দোকানদারি নিয়ে ব্যস্ত। ওয়াক্ত নামাজের পর এদিক-সেদিক ঘুরে বেড়ায়, দোকানদারি নিয়ে ব্যস্ত থাকে বলে মুসুল্লিরা জানান।
ডিউটিরত আনসার সদস্যরা সক্রিয় হলে মসজিদকে ঘিরে চুরিদারি বন্ধ বলে মুসুল্লিরা জানান।
এ দিকে মসজিদে দানবাক্স ফেলে চাদা আদায়কে কেন্দ্র করে একজন নিয়মিত মুসুল্লিাকে ফাসানো হচ্ছে বলে জানা যায়।
এ ব্যাপারে সহকারি পরিচালক প্রশাসন মমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদে বৈদ্যুতিক হিটার ব্যবহার নিষিদ্ধ। কেউ হিটার ব্যবহার করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।