বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশন অথরীটি অব বাংলাদেশে গত ৭ মাস যাবত ডিপিসি কমিটির বৈঠক বন্ধ রয়েছে। ডিডি প্রশাসনের তেলেসমাতিতে এ বৈঠক হচ্ছে না বলে কর্মচারিরা অভিযোগ করেন। এ ক্ষেত্রে নতুন সদস্য প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং এর আগে ৪ মাস যাবত সদস্য প্রশাসনের পদ খালি থাকায় ডিপিসি কমিটির বৈঠক হয়নি। অথচ দীর্ঘদিন পরও ডিািপসি কমিটির বৈঠক আহবানে ডিডি প্রশাসন নিশ্চুপ। অথচ ইতিপূর্বে ৩মাস পর পর ডিপিসি কমিটির বৈঠক হতো। ডিডি প্রশাসনের বিরুদ্ধে এবারের ঈদে ‘বে’ কোম্পানির জুতা বিতরণ নিয়েও অনিয়মের কথা বলে বেড়াচ্ছেন কর্মচারিরা। তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি গোয়েন্দা রিপোর্ট ভেস্তে গেছে বলে জানা গেছে।
খ্জোখবর নিয়ে জানা গেছে, গত ডিসেম্বরে ডিপিসি কমিটির সর্বশেষ বৈঠকে ১১ জন নিরাপত্তারক্ষীকে নিরাপত্তা ‘অপারেটর’ পদে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে ৮ জনই পিআরএল-এ চলে গেছে। ফলে ৮ টি পদ খালি হয়েছে। অথচ ডিপিসি কমিটির বৈঠক না হওয়ায় ওই ৮ পদে পদোন্নতি না নপেয়ে জীবন সায়ান্নে এসে অনেক কর্মচারি পিআরএল-এ চলে চলে যাচ্ছে। এতে মানবাধিকার লংঘিত হচ্ছেন বলে কর্মচারিরা জানান। তারা জানান, আমাদের কারো কারো চাকরি আর ১/২ মাস আছে, ডিপিসি কমিটির বৈঠক হলে আমরা হয়তো জীবনের শেষ প্রান্তে এসে একটা পদোন্নতি নিয়ে যেতে পারতাম, অথচ আমরা একপদে ৩৮ বছর চাকরি করে চলে যাচ্ছি।
এ ব্যাপারে জানতে ডিডি প্রশাসন নূরুল ইসলামের সেল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
৬০ লাখ টাকা ঋণ পাবে কর্মকর্তারা : গত ১১ জুনের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক সিএএবিতে কর্মরত কর্মকর্তরা বড়ি,গাড়ি কেনার জন্য সুদ বিহীন বা নামকাওয়াস্তে সুদে ৬০ লাখ টাকা ঋণ পাবেন বলে অনুমোদন দেয়া হয়েছে।
এ ব্যাপারে একজন কর্মকর্তা জানান, বিষয়টি অনেক আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। এখন পাস হলে ভাল। তবে যাদের চাকরির মেয়াদ ২-৩ মাস আছে তারা এ ঋণ সুবিধা পাবেন না।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
