ঢাকা কাস্টমস হাউজের দেয়াল ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউজের দেয়ালে নির্মাণ শ্রমিকরা কন্সট্রাকশন কাজ করার সময় দেয়াল ধসে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও  কয়েকজন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা িদেয়া হয়েছে।। ভেতরে আর কেউ  আটকা পড়ে  নেই বলে ফায়ার সার্ভিস উদ্বারকারি টিম দুপুর দেড়টায় উদ্বার কাজ  শেষে এ তথ্য নিশ্চিত করেছে। ৬ ফেব্রুয়ারি  মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে।নিহতের নাম মোস্তফা (৩০)। তিনি শ্রমিক ছিলেন।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি নুরে আজম জানান, উদ্ধারকাজ শেষ হচ্ছে।

উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ‘কাস্টমস হাউজের একটি ড্রেইনের নির্মাণ কাজ চলার মধ্যে দেয়ালটি ধসে পড়ে। আমাদের চারটি ইউনিট উদ্ধার কাজ শেষ করেছে।’

উলল্লখ্য, সিভিল এভিয়েশনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কোন প্রকার প্রতিরোধ ছাড়াই উক্ত ঠিকাদারি কাজ করছিল।