ঢাকা কাস্টমস হাউজ : রাজস্ব কর্মকর্তা খবিরের নামে পাসওয়ার্ড জালিয়াতি করে বিপুল পরিমাণ পণ্য পাচার প্রচেষ্টা : ফাইল তলব: হাউজ তোলপাড়

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন দিয়ে ডি- মেনোফেস্ট শাখার রাজস্ব কর্মকর্তা খবির আহমেদ ভুইয়ার পাসওয়ার্ড জালিয়াতি করে পেপারস গ্রীন করে ডিএইচএল খাচা থেকে বিপুল পরিমাণ পণ্য পাচার প্রক্রিয়া রুখে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এ ব্যাপারে ফাইল তলব করা হয়েছে, তোলপাড় চলছে। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে এসি কুরিয়ার জানান। এটি রাজস্ব কর্মকর্তার পাসওয়ার্ড, না ভুয়া, নাকি রাজস্ব কর্মকর্তা এ ঘটনার সাথে সংশ্লিষ্ট –তা তদন্তে বের হয়ে আসবে বলে এসি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুরিয়ারে সংঘবদ্ধচক্র পরস্পর যোগসাজশে এফএ এন্টারপ্রাইজ, রেবেকা এন্টারপ্রাইজ এবং র‌্যাংগ এন্ড ফাইল সিএন্ডএফ লাইসেন্স-এ পেপারস এন্ট্রি করে ডি- মেনোফেস্ট শাখায় কর্মরত রাজস্ব কর্মকর্তা খবির আহমেদ ভুইয়ার পাসওয়ার্ড এবং পেপারস গ্রীণ করে বিপুল পরিমাণ পণ্য ডিএইচএল খাচা থেকে পাচার করার সময় তা রুখে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কিছু পণ্যূ নাকি পাচার হয়ে গেছে, খাচায় নাকি খালি কাটন পড়ে আছে। তদন্ত করলেই বের হয়ে আসবে।
তবে সহকারি কমিশনার (এসি) জানান, পণ্য পাচার হয়ে যাবার প্রাক্কালে তা আটক করে জব্দ করা হয়েছে এবং পণ্যগুলো ডিএইচএল খাচায় আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
তবে তিনি জানান, পাসওয়ার্ড রাজস্ব কর্মকর্তা খবির আহমেদের না অন্য কারো- তা তদন্তের আগে বলা যাবে না। তদন্তেই বের হয়ে আসবে কার পাসওয়ার্ডে পণ্য পাচার হচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রমতে, কুরিয়ার এক্স গ্রুপ, পিচ্চি গ্রুপ, নেতা গ্রুপ সক্রিয়। এরাই কুরিয়ারের রাজা, এরাই দীর্ঘদিন কুরিয়ার দাবড়ে বেড়াচ্ছেন।এই গ্রুপগুলো মিলে ৬ কাস্টমস কর্মকর্তাকে ফিøল্মি স্টাইলে মারধর করে ৩০ কোটি টাকা ছিণিয়ে নেয়ার ঘটনায় বিমানবন্দর থানায় মামলা বিচারাধীন। এরাই এখনও কুরিয়ারের রাজা। এদেরকে কুরিয়ারে নিষিদ্ধ করা হলেও তারা সক্রিয়। এদের কয়েকজনকে ট্যাক্সবিহীন পণ্য নেবার সময় তা জব্দ করে লাখ লাখ জরিমানা আদায় করা হয়েছে।