মাদকে সয়লাব আশকোনা-গাওয়াইর, হজ¦ ক্যাম্পের পবিত্রতা কলুষিত : ফর্মা সুমনের রামরাজত্ব

বিশেষ সংবাদদাতা : ডিএমপির দক্ষিণখান থানার আশকোনা, গাওয়াইর, প্রেমবাগান মাদকে সয়লাব।এলাকাবাসিরা জানান, দিনে-রাতে বিশেষ করে সন্ধ্যার পর আশকোনা হজ ক্যাম্প এলাকায়, সেতু হোটেলের সামনে, পাশের জাহাংগির মুন্সির গ্যারেজে, বংগ মাতা স্কুলের গলিতে, স্কুলের ভিতরে, জাতির ৃিপতা ৃকলেজের সামনে প্রতিদিন সকাল-সন্ধা-দুপুরে মাদকের হাট বসে, মাদক বেচাকেনা চলে, মাদক সেবনের আড্ডা বসে। পুলিশের বিশ^স্ত সোর্স সুমনের মহড়া এবং পুলিশী শেল্টারে এ মাদকের রমরমা ব্যবসা।ৃ ফলে কলুষিত হচ্ছে হজ¦ ক্যাম্পের পবিত্রতা, ধ্বংস হচ্ছে উঠতি বয়সের তরুণ সমাজ।
এলাকাবাসিরার আরো জানান, মাদকের পাশাপার্শি আশকোন, গাওয়াৃইর, প্রেৃমবাগান এলাকায় আবাসিক হোটেলে ‘টু- নাইনটি’ ব্যবসাও জমজমাট। সবই হচ্ছে পুলিশের নাকেরডগায়, কিন্ত পুলিশ বখরা নিয়ে চুপচাপ। ফর্ম ৃসুমনের রামরাজত্ব চলছে। অনেক সময় ফর্মা সুমন কোন কোন দারোগার বাইকে করে এলাকায় মহড়া দিয়ে বেড়ান। কিন্ত পুলিশি শেল্টারে থাকার কারণে কেউ-ই মুখ খুলার সাহস পায় না। তার সহয়োগিকে ক্রসফায়ারে দেয়ার পরৃ দক্ষিণখান এলাকায় মাদকের কারবার বন্ধ হয়েৃ যায়। আবার ফর্মা সুমনের রামরাজত্বে দক্ষিণখাণ এলাকা মাদকে সয়লাব।এলাকাবাসি মাদকের কারবার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।