প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ জিএম আতিক সোবহানকে অবশেষে বিমানের পরিচালক করা হচ্ছে

একুশে বার্তা প্রতিবেদন : একটি গোয়েন্দা সংস্থা  কর্তৃক প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ, জামায়াত-শিবির কানেকটেড বলে জনশ্রুতি বাংলাদেশ বিমানের জিএম আতিক সোবহানকে অবশেষে বিমান কর্তৃপক্ষ পরিচালক পদে পদায়ন করতে যাচ্ছে। দীর্ঘদিন নানাভাবে হেনস্থা, অপদস্থ আর  সাজা  দেয়ার পর অবশেষে এই  কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হচ্ছে। যদিও তিনি দীর্ঘদিন ভারপাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন বিমানে।  শেষ পর্যন্ত বিতর্কিত এই কর্মকর্তাকে  বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারী, বিমান মন্ত্রনালয়ের সচিব মো; মহিবুল হকের নেতৃত্বে বিমানের পরিচালনা পর্যদ  পরিচালক করার নীতিগত সিদ্ধান্ত নেন।  এ ব্যাপারে শিগগিরই প্রশাসনিক পত্র জারি করা হবে বলে জানা গেছে।