ফানাফিল্যার অভিযান : দুদকের পরিচালক সেই এনামুল বাছির গ্রেপ্তার

একুশে বার্তা রিপোর্ট : ঘুষ কে‌লেঙ্ক‌া‌রির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের প‌রিচালক খন্দকার এনামুল বা‌ছির‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে সংস্থা‌টির এন‌ফোর্স‌মেন্ট টিম। দুদকের জনসং‌যোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন। শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর দারুসসালামের একটি বাসা থেকে বাছিরকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এর আগে বাছিরকে গ্রেপ্তারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালিয়েছিল। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।