একুশে বার্তা রিপোর্ট : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মাসব্যাপি অনুষ্ঠানের অংশ হিসেবে বিমানবন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্কিংয়ে ২৮ আগস্ট শুক্রবার দিনব্যাপি আলোচনাসভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) এর সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচিসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামীলীগের টিকিটে সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী মণ্ডল।
ইতোমধ্যেই ঢাকা ১৮ আসনে উপ নির্বাচনে বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল দলীয় মনোনয়নের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি মনে করেন, সাহারা খাতুনের অসমাপ্ত কাজগুলি বাস্তবায়নের জন্য একজন নিবেদিত মানুষ দরকার, আর সেটা তিনি করে যাচ্ছেন। তিনি সবার সমর্থন ও দোয়া কামনা করেন। সভায় সদ্য প্রয়াত সাহারা খাতুনের জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।
