সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে তাসলিমা নামে এক মহিলা একসাথে চার সন্তান প্রসব করেছে।।তার স্বামীর নাম ফরিদ মিয়া। বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এই চার সন্তান প্রসব করে বলে জানা গেছে।
পারিবারিক সুত্র জানায়, বুধবার তাসলিমার প্রসবব্যথা শুরু হলে বিকেলে তাকে কুমুদিনী হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা একটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম বাচ্চা জন্ম হয়। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধা সাতটার দিকে আরো তিনটি বাচ্চা একে এক প্রসব করে। চারটি বাচ্চার মধ্যে দুইটি ছেলে এবং দুইটি মেয়ে। প্রসবের পর একটি বাচ্চা মারা গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদিকে একসাথে চারটি সন্তান প্রসবের ফলে দরিদ্র তাসলিমার পরিবার বিপাকে পড়েছে। কম ওজনের আকারে খুব ছোট এই বাচ্চাগুলি কিভাবে রক্ষা করবে তা নিয়ে পরিবারটি দুশ্টিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। অপরদিকে একসাথে চার সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্য ওয়ার্ড এবং আশপাশের উৎসুক মানুষ বাচ্চাগুলিকে একনজর দেখতে হাসপাতালের প্রসুতি বিভাগে ভিড় করতে দেখা গেছে।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ পোদ্দার বলেন বাচ্চাগুলি কমওজন এবং আকারে খুব ছোট। তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন। বাচ্চাগুলিকে ইনকিউভেটরে রাখা হয়েছে। বাচ্চাগুলিকে সুস্থ্য রাখতে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে বলে তিনি জানান।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
