মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেমের গাড়িবহরে হামলা

মুন্সীগঞ্জ  প্রতিনিধি: মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ  মোয়াজ্জেম  হোসেনের গাড়িতে গুলি ও  গাড়ি ভাঙচুর  করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল  সাড়ে চারটার দিকে  সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট  এলাকায়  এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের হামলায় কমপক্ষে ৮-১০ জন আহত হয়েছে।    : বিএনপির মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম  হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটায় উঠান বৈঠকে  যাচ্ছিলেন। তার গাড়িবহর  কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায়   পৌছলে দুর্বৃত্তরা   গাড়িতে হামলা চালায়, এ সময় শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরের ৫টি  গাড়ি ভাঙচুর হয় এবং গুলির ঘটনা ঘটে।  এ ঘটনায় ৮/১০ জন আহত হন। এ ব্যাপারের শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমার গাড়িকে লক্ষ্য করে  গুলি করা হয়েছে। কমপক্ষে ৫টি গাড়ি ভাঙা হয়েছে। হামলায় আমার ৮-১০  নেতাকর্মী  আহত  হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে  স্থানীয় আ.লীগ জড়িত আছে। :  সিরাজিদখান উপেজলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, শাহ মোয়াজ্জেমের গাড়িবহরে হামলায় আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মো. ফরিদ উদ্দিন বলেন, ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে  দোষী ব্যক্তিদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে। : :