সংবাদ বিজ্ঞপ্তি: আজ ০৩ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরের গ্রাউন্ড ফ্লোরে যোহরের নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত নামাজের স্থান উদ্বোধন করা হয়।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) যোহরের নামাজ আদায়ের মাধ্যমে উক্ত নামাজের স্থান উদ্বোধন করেন। এসময় নামাজ আদায় করেন বেবিচক সদস্যগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কমচারীগণ।
মূলত বেবিচক এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য এই মসজিদটি নির্মাণ ও উদ্বোধন করা হয়। নামাজ আদায় পরবর্তী উক্ত নামাজের স্থানে সকলের সুখ সমৃদ্ধি কামনা এবং সিভিল এভিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নয়নের জন্য এক দোয়ার আয়োজন করা হয়।
