রাজধানীতে জালট্যাম্পচক্র সক্রিয় : পুলিশের জালে দুই গডফাদার : ৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ডলার ও টাকা জব্দ

একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রা বাড়িতে অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধা থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম ভোরের কাগজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ভোর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি বিবির বাগিচার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওই বাসায় জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। মাসুদ গত ৮ বছর ধরে এ কাজ করছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সারা দেশেই তার এজেন্ট রয়েছে। তিনি আরো বলেন, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া। এই চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশের প্রতিটি কাস্টমস হাউজ, এনবিআরর অফিসের নীচে, আদালত প্রাংগনে জালস্ট্যাপ প্রতারকচক্র সক্রিয় থাকে বলে পুলিশ জানতে পেরেছে।

ইতিপূর্বে ঢাকা কাস্টমস হাউজ কমিশনার আব্দুল মান্নান শিকদার বিশেষ পদ্ধতির লাইটার ব্যবহার করে জালস্ট্রাপ সনাক্ত করেন। পরে ঢাকা কাস্টমস হাউজ প্রাংগণ থেকে জালস্ট্যাপচক্র সটকে পড়ে। এ নিয়ে একুশে বার্তার অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকামিত হয়।