শাহজালালে পাকস্থলীতে ইয়াবা বহনকালে ডমেস্টিক ফ্লাইটের যাত্রী আটক, ইয়াবা উদ্ধার।

নিউজ ডেক্স : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এসময় তার কাছে ২০৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে ঢাকা ফেরত একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সঞ্জয় কুমার(৩২) নামে নভো এয়ারের VQ 934 ফ্লাইটের একজন যাত্রীকে সন্দেহজনক বলে মনে হয়। এসময় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এসময় অভিযুক্ত সঞ্জয় কুমার জানান যে, তিনি কক্সবাজারের শফিকের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকার মোঃ আরমান নামে ব্যক্তিকে এই ইয়াবার চালান তার পোঁছে দেয়ার কথা ছিল। অভিযুক্তের স্বীকারোক্তি পাওয়ার পর তাকে এক্সরে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এরপরে অভিযুক্ত নিজেই প্রাকৃতিক কার্যের মাধ্যমে ২০৩৫ পিস ইয়াবা বের করে দেন। আসামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসামী সঞ্জয় মজুমদার (৩২), পিতা- দীপক মজুমদার, মাতা-পুস্প রানী মজুমদার, সাং- বারগাও শ্রীপাড়া (দ্বীপক বাবুর বাড়ী) থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ এ/পি- ঠিকানা-বাসা/হোল্ডিঃ ০৭, গ্রাম/রাস্তাঃ দীঘিবরাব, ডাকঘরঃ যাত্রামুড়া-১৩৬০, রূপগঞ্জ, তারাব পৌরসভা, নারায়নগঞ্জ ।

সে গতকাল নভো এয়ারের সন্ধ্যা সাড়ে ছয়টার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা আসে। রাতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি এই ইয়াবা বের করে দেন।