শাহজালাল ইমিগ্রেশন : প্রটোকল ভেস্তে গেছে : সিরা, টেংগো,ডেল্টা,জুলিয়েট ,রোমিওরা মানব পাচারে সহযোগিতা করছে!

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে মানব পাচার থেমে নেই। তবে লাগাম টেনে ধয়ায় তা কিছুটা হলেও ভাটা পড়েছে। ইমিগ্রেশন পুলিশ মানব পাচারে সহয়োগিতা না করার জন্য মুচলেকা দিলেও তা শতভাগ রক্ষা হচ্ছে না বলে সংশিষ্ট সূত্রে আভাস দেয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশের প্রটোকল ভেস্তে গেলেও অফিস স্টাফ তথা সিরা, টেংগো,ডেল্টা, রোমিও, জুলিয়েট কলসাইনের অন্তরালে বিভিন্ন দেশে মানব পাচারে সহায়তা করছে বলে সূত্রে জানা গেছে। এর সাথে জড়িত একজন ইন্সপেক্টরকেও নাকি কয়েক দিন আগে প্রত্যাহার করা হয়েছে। এ ক্ষেত্রে তিন শিফটের ওসিরাও বিষয়টি দেখেও বা জেনেও না দেখার ভান করছেন। বিশেষ করে ‘সি’ পালার ওসি সৎলোক বলে জানা যায়। কিন্ত ‘সি’ পালায়ও অফিস স্টাফরা বিভিন্ন কল সাইনে মানব পাচারে সহায়তা করছে। জাল ভিসা, ভিজিট ভিসা, গলাকাটা পাসপোর্টএবং ভুয়া ম্যানপাওয়ার ডকুমেন্টে বিভিন্ন দেশে মানব পাচার হয়ে যাচ্ছে। আর দফায় দফায় পাচারকৃত মানব দেশে ফেরত আসছে।এতে করে বহির্বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশের তিন পালার অফিস স্টাফ ( ৪+৩)=৭ জন করে- যারা বিভিন্ন কল সাইনের অন্তরালে ডিউটি করে থাকেন তারা মানব পাচারে সহায়তা করে থাকেন। এরমধ্যে ‘এ’ পালার সিরা আরিফ, টেংগো-১ মনির, মাইক ইলিয়াস। ‘বি’ পালার রোমিও এসআই ইমরান, সিরা এসআই আরিফ, ডেল্টা এসআই শাহাদৎ, টেংগো শরিফুল ইসলাম। ‘সি’ পালারও এ রকম ৭জন বিভিন্ন কলসাইনে মানব পাচারে সহায়তা করে থাকেন। এ ছাড়া বিভিন্ন গেটে ডিউটিরত অফিসারও মানব পাচারে সহায়তা করে থাকেন। তিন পালার ওসিরা দেখেও না দেখার ভান করে থাকেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হলেও ফাকতালে মানব পাচার হয়ে যাচ্ছে। কারণ বেড়ায় ‘ক্ষেত’ খেয়ে থাকে। এদের সাথে যুক্ত বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার শতাধিক কর্মকর্ত–কর্মচারি জড়িত-যা ইতিমধ্যেই গোয়েন্দা তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে সিভিল এভিয়েশন এবং বিমানের একাধিক কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন এয়ার লাইন্সেসের কর্মকর্তা-কর্মচারিদের নামও তালিকায় এসেছে। কিন্ত এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ভেস্তে গেছে। এসএস ইমিগেশমন মানব পাচারোধে তৎপর হলেও কাংক্ষিত ফলাফল শূন্য।
ইতিপূর্বে ‘সি’ পালার ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ৪ মানব বিদেশে পাচার হয়ে যাবার পর ধরা খেয়ে দেশে ফেরত আসে। এ নিয়ে বিমানবন্দর থানায় মামলাও হয়।