বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরের আভ্যন্তরীন টার্র্মিনালে আবারও পিস্তলের অস্তিত্ব ধরা পড়েছে। এ নিয়ে শাহজালালে তোলপাড় শুরু হয়। ঘটনার সময় বিমান সচিব শাহজালাল বিমানবন্দরে বৈঠক করছিলেন।
তবে এটা কোন অবৈধ পিস্তল নয়- এটা বৈধ পিস্তল। এই পিস্তলের অস্তিত্ব হেভি ল্যাগেজের স্ক্যানিংয়ে ধরা পড়েনি, এটা এনিট্র হ্যাইজ্যাক স্ক্যানিংয়ে যাওয়ার আগেই পিস্তল বহনকারি যাত্রী চিত্র নায়ক ইলিয়াস কানচন ঘোষণা করেন যে, আমার কাছে পিস্তল আছে। পরে পিস্তল বহনকারি যাত্রী চিত্র নায়ক ইলিয়াস কানচন সংশ্লিষ্ট এয়ার লাইন্সে এই পিস্তলের কথা ঘোষণা করেন। হেভি ল্যাগেজ স্ক্যানিংয়ে পিস্তলের অস্তিত্ব ধরা না পড়ার কারণে স্ক্যানিং মেশিনে ডিউটিরতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘটেছে ৫ মার্চ দুপুর দেড়টার দিকে। এ সময় যাত্রী চিত্র নায়ক ইলিয়াস কানচন নভোএয়ার লাইন্সে ঢাকা- চট্রগ্রাম যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ডমেস্টিকে কর্তব্যরত ডেপুটি সিকিউরিটি অফিসার (ডিএসও) রোকন জানান, এটা কোন অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্র, নভোএয়ারে করে অস্ত্র বহনকারি যাত্রী চিত্র নায়ক ইলিয়াস কানচন অস্ত্র থাকার কথা ঘোষণা দিয়ে তা চট্রগ্রামে বহন করে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে শাহজালাল বিমানবন্দরের উপপরিচালক বেনি মধাব চৌধুরির সেল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রমতে, পিস্তলটি জব্দ করার পর বৈধ কাগজপত্র পরিক্ষা-নীরিক্ষা করে যাত্রীর ঘোষণা মোতাবেক তা নভোএয়ার লাইন্স কর্তৃপক্ষ এয়ারলাইন্সে বহন করার অনুমতি দেয়া হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
