ডেক্স প্রতিবেদন : ঠাকুরগাওয়ে যাবার জন্য ৬ জানুয়ারি সকালে যথারীতি শাহজালাল বিমানবন্দরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফরিুল ইসলাম আলমগীর। কিন্ত তিনি ঠাকুরগাও না গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফিরে যান।
শাহজালাল বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরে আসেন। কিন্ত যখন জানতে পারেন ঠাকুরগাওয়ে বিএনপির সভাস্থলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে তখন তিনি আর ঠাকুরগাও যাবার জন্য বিমানে উড়লেন না্ তিনি বাসায়ই চলে গেলেন।
৬ জানুয়ারি শনিবার দুপুরে ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঢোলারহাট, রুহিয়া চৌরাস্তা, রামনাথহাট, ভেলারহাট ও পাটিয়াডাঙ্গী বাজারে বিএনপির মহাসচিবের গণসংযোগ কর্মসূচি ছিল এবং এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সকালে ওই সব এলাকায় স্বেচ্ছাসেবকলীগ পাল্টা কর্মসূচি দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
এ খবর পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর থেকে ফিরে যান।
এসময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
