সংসদের অধিবেশন বসছে বৃহস্পতিবার : কাস্টমস বিল পাস হবে

নিউজ ডেক্স :  ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন।

অনেকটা নিয়ম রক্ষার এ অধিবেশনের কার্যকাল চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় বসছে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক।তবে সংসদ সচিবালয় জানিয়েছে, আগামীকাল শুরু হয়ে পরবর্তী সপ্তাহের শেষ দিন পর্যন্ত চলতে পারে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এ অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য পাচটি বিল এসেছে।এগুলো হলো, কাস্টমস বিল, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল।

এ অধিবেশনে ১৬৬৩টি প্রশ্ন, ৯৪টি সিদ্বান্ত প্রস্তাব, ৫০টি নোটিশ ও ১টি সাধারণ আলোচনার প্রস্তাব রয়েছে।এছাড়া দু’টি বেসরকারি বিল রয়েছে উত্থাপনের অপেক্ষায়।একটি মুজিবুল হক চুন্নুর দি সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল ও সাবের হোসেন চৌধুরীর দি এভিডেন্স (সংশোধন) বিল।