সিএএবি : দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন প্রকৌশলী সেলিম

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৪ বছর তদন্ত শেষে অবশেষে দুর্নীতি দমন কমিশন (দুদকের) অভিযোগ থেকে বেকসুর নিষ্পাত্তি পেলেন সিভিল এভিয়েশনের ইএম বিভাগের সহকারি প্রকৌশলী মাহমুদ হাসান সেলিম। এ ব্যাপারে দুদকের সচিব মুহাম্মদ দেলওয়ার বখত স্বাক্ষরিত দাপ্তরিক চিঠি সিএএবি চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ বছর আগে সিএএবির ১৪ প্রকৌশলীর বিরুদ্ধে দুদক বরাবর অভিযোগের পর দুদক দীর্ঘদিন ধরে অভিযোগের বিষয়ে ‘আয়ু’ নিয়োজিত করে তদন্ত করে। কিন্ত প্রকৌশলী সেলিমের বিরুদ্ধে অভিযোগ ধুপে টিকেনি। ফলে তিনি দুদকের অভিযোগ থেকে বেকসুর নিষ্পত্তি পেলেন।
এ ব্যাপারে প্রকৌশলী সেলিম জানান, তার বিরুদ্ধে বাধ্যতামুলক অবসরে পাঠানো সাবেক প্রধান প্রকৌশলীর ঈন্ধনে দুদকে অভিযোগ করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে শিক্ষা সনদ জাল, সৈয়দপুরে প্রতারনার মামলা সবই ষড়যন্ত্র ও মিথ্যার বেসাতি।