সিএএবি : সাড়ে ৩ কেজি সোনাসহ শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা অপারেটর মেজবাহ গ্রেফতার

বিশেষ সংবাদদাতা : শাহজালাল বিমানবন্দরের ভিআইপি দিয়ে সাড়ে ৩ কেজি সোনা পাচারের সময় এফসেকের হাতে নাতেনাতে ধরা পড়েছে শাহজালাল বিমানবন্দরে ভিআইপিেিত ডিএসও রোকনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে কর্মরত সিকিউরিটি গার্ড থেকে পদোন্নতি পাওয়া সিকিউরিটি অপারেটর সৈয়দ মেজবাহ উদ্দিন। আগে মেজবা-বাতেন জুটি পরে মেজবা- মোতালেব জুটি হিসেবে কাজ করতো। পরে মেজবা জুট ছুট হয়ে একাই একশ’ হিসেবে কাজ করতো। মাঝেমধ্যে একজন সরকার দলীয় সাংসদের প্রটোকল করতো। একজন মৃত কাস্টমস গোয়েন্দার সাথেও ছিল তার দহরম-মহরম সম্পর্ক। ফলে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। মানব পাচার, সোনা পাচার , হুন্ডি পাচার করে চুনোপুটি থেকে রাখব-বোয়াল হয়ে ওঠে। ইতিপূর্বে একটি আন্ডাগ্রাউন্ড দৈনিকে তার ছবিসহ তার অপকর্মের ফিরিস্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে , পরে ওই পত্রিকার সাথে তার ভাব জমে ওঠে। এ ভাবেই চলছিল, কিন্ত বিধি বাম, গত ১৯ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরের ভিআইপি দিয়ে সাড়ে ৩ কেজি সোনা পাচারেরর সময় এফসেকের হাতে ধরা পড়ে, মামলা হয়, আদালতের মাধ্যমে মেজবাকে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বিস্তারিত আসছে-